1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

মৎস্য মেলায় পুরস্কার পেলো সেরা ১১ প্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৫৫ Time View

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে গত ২৪-২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত কেন্দ্রীয় মৎস্য মেলায় অংশগ্রহণকারী ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি সেরা প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর এর মূল্যায়ন ও সমাপনী উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবারের জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়।

তিনি বলেন, মৎস্য চাষ ও মৎস্য সম্পদের মানোন্নয়ন সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। মাছ আমাদের নিরাপদ আমিষ। মৎস্য চাষের মাধ্যমে এ আমিষের যোগানের ক্ষেত্রে মৎস্য খাত সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্য খাতের টেকসই আহরণ নিশ্চিত করতে হবে। এজন্য মাছের প্রকৃত মজুদ নির্ণয়ের বিষয়ে আরও কাজ করতে হবে। সামুদ্রিক মাছের মজুদ কতটুকু আছে, সেটি জানতে হবে। সামুদ্রিক মাছের বংশবৃদ্ধির জন্য পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট কাজ করবে। মাছের সহনশীল আহরণ নিশ্চিত করতে হবে।

দেশের অভ্যন্তরীণ বাজারে ও রপ্তানির ক্ষেত্রে মানসম্পন্ন মাছ নিশ্চিত করা জরুরি। রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন দেশের নির্ধারিত মান অর্জন করা সম্ভব না হলে, রপ্তানি বৃদ্ধি করা যাবে না। এজন্য বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী, মাছের মান অর্জনে আরও কাজ করতে হবে, যোগ করেন সচিব ইয়ামিন চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর সপ্তাহব্যাপী কার্যক্রম উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. খালেদ কনক। এ সময় ২৪-২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত কেন্দ্রীয় মৎস্য মেলায় অংশগ্রহণকারী ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচ ক্যাটাগরিতে ১১টি সেরা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হলো- সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান, বৃহৎ শিল্প উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং কাঁচা মাছ বিক্রয় ও প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হকের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও মো. আব্দুল কাইয়ূম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সদ্য সাবেক চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামালসহ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ