1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার ম্যারাডোনাকে সম্মান জানানো হবে মহাকাশে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৬৫ Time View

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা প্রয়াত হয়েছেন দেড় বছর আগে। মৃত্যুর পর থেকেই বিখ্যাত এই ফুটবলারকে নানাভাবে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়েছে।

কখনও মূর্তি বানিয়ে, কখনও আস্ত বিমানকে মিউজিয়াম বানিয়ে, কখনও স্টেডিয়ামের নাম বদল করে ম্যারাডোনার প্রতি সম্মান জানানো হয়। এবার আর্জেন্টাইন কিংবদন্তিকে অভিনব উপায়ে সম্মান জানানো হবে মহাকাশে।

আর্জেন্টিনীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশে ম্যারাডোনার ব্যবহৃত সামগ্রী পাঠানো হবে।

প্রয়াত তারকার এক জোড়া জুতো এবং একটি হার্ড ড্রাইভ ওই কৃত্রিম উপগ্রহের সঙ্গে বিশেষভাবে জুড়ে দেওয়া হবে। সেই হার্ড ড্রাইভে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ম্যারাডোনার সমর্থক এবং অনুরাগীদের ভিডিও এবং অডিও বার্তা থাকবে।

কৃত্রিম উপগ্রহের নাম দেওয়া হয়েছে ‘কসমিক কাইট’। ম্যারাডোনাকে প্রথমবার ওই নামে ডেকেছিলেন উরুগুয়ের এক সাংবাদিক। ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা গোলের পর সেই নাম সর্বত্র প্রচলিত হয়ে যায়। দেশের মানুষও তাকে ওই নামে ডাকতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ