1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

আ’লীগের আমলে লোডশেডিং জাদুঘরে পাঠানো হয়েছিল: আমু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৫০ Time View

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন। তার কারণ জ্বালানি তেলের সরবরাহকারী হচ্ছে রাশিয়া। সেখান থেকে আনা জ্বালানি আনা দুরূহ ব্যাপার হয়ে দারিয়েছে। তাই আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

তিনি বলেন, বিএনপির আমলে দেশে মাত্র ৩৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। তারা এক ফোঁটাও বিদ্যুৎ উৎপাদন বাড়ায়নি। বিএনপির আমলে সারাদেশে প্রতিদিন ১৮-২০ ঘণ্টা লোডশেডিং থাকতো। আওয়ামী লীগের আমলে সেই লোডশেডিং জাদুঘরে পাঠানো হয়েছিল। আজ যে লোডশেডিং হচ্ছে তা বিশ্বের জ্বালানি তেলের সংকটের কারণে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে ঝালকাঠি জেলা পরিষদে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং গৃহহীনদের বসতঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু।

জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

জেলার সাত হাজার ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সাবান ও মাস্ক। এছাড়া জেলা পরিষদের অর্থায়নে দুজন গৃহহীনকে দুই খানা ঘর দেওয়া হয়। পরে ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলা পরিষদের মেইন গেট এবং ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত অভ্যন্তরীণ সড়কের উদ্বোধন করেন আমির হোসেন আমু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ