1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল সরকার: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪৭ Time View

সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার সন্ত্রাস ও সহিংসতা রোদে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল সরকার।

সোমবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে হলি আর্টিসান হামলায় নিহত সাত জাপানি নাগরিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানার পর তিনি এসব কথা বলেন।

নিহত ওই সাত জাপানি ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রস্তুতিমূলক সমীক্ষা টিমের সদস্য ছিলেন।

নিহত জাপানি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের মৃত্যুতে শুধু পরিবার এবং জাপানই নয়, বিশ্ববাসীও হারিয়েছে ম্যাস র‍্যাপিড ট্রানজিট বিশেষজ্ঞদের।

এসময় আরও বক্তব্য রাখেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিতো, জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার হোন্ডা তারো, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ