1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

টেলিটকের তারেক রহমানকে ধরতে ইন্টারপোলে যাওয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৩ Time View

প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের দায়ে দণ্ডিত মোবাইল সেবাদানকারী রাষ্ট্রায়ত্ত কম্পানি টেলিটকের সাবেক কর্মকর্তা এস এম তারেক রহমানকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট’ জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলায় খালাস ও দণ্ডের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন –দুদক ও দণ্ডিত মো. সাবিবুর রহমানের আপিল শুনানির সময় তারেক রহমানের পলাতক থাকার বিষয়টি আদালতের নজরে আসে। তখন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আপিলের পক্ষে শুনানিতে ছিলেন, আইনজীবী এ কে এম নুরুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, ‘আগামী ১৬ অক্টোবর এ বিষয়ে পরবর্তী তারিখ রেখেছেন। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্বরাষ্ট্রসচিব ও আইজিপিকে আদালতে হলফনামা দিতে বলা হয়েছে। ’

দুদকের আইনজীবী এ কে এম ফজলুল হক বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় বিচারিক আদলত এস এম তারেক রহমানকে ৫ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা করেন। সে কানাডায় পলাতক বলে জানতে পেরেছি। ‘

টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) এস এম তারেক রহমান ও সাবেক সহকারী ব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাবিবুর রহমান ওরফে শিপলু ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রি-পেইড মোবাইলকে পোস্ট-পেইডে রূপান্তর করে বিলিং সিস্টেমের বাইরে রেখে ৯ কোটি ৭৪ লাখ ১৫ হাজার ৩০৬ টাকা আত্মসাৎ করেন।

এই অর্থ তাঁরা পাচার করেছেন বলে সন্দেহ করা হয়। দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন ২০১৪ সালের ১ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯-এর ৪(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২) ও (৩) ধারায় মামলা করার অনুমোদন দেয়। অভিযোগপত্র দেওয়ার পর মামলার বিচার শুরু হলে আদালত টেলিটকের উপমহাব্যবস্থাপক মো. আবুল কালামের সংশ্লিষ্টতা পায়। তখন দুদকের আবেদনে তাকেও আসামি করা হয়।

বিচার শেষে ঢাকার বিভাগীয় বিশেষ জজ ২০১৯ সালের ৬ মে মামলার রায় দেন। রায়ে বিচারিক আদালত এস এম তারেক রহমানকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের সঙ্গে তিন কোটি টাকা জরিমানা করা হয়। এক বছর বিনাশ্রম কারাদণ্ডের সঙ্গে সাবিবুর রহমানকে এক কোটি টাকা জরিমানা করেন আদালত। আর আবুল কালামকে খালাস দেওয়া হয়। বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডিত সাবিবুর। আর আবুল কালামের খালাসের বিরুদ্ধে আপিল করে দুদক। রবিবার সেসব আপিলের শুনানির সময়ই তারেক রহমানের পলাতক থাকার বিষয়টি নজরে আসে হাইকোর্টের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ