1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ চালু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫১ Time View

দর্শনার্থীদের জন্য সপ্তাহের শুক্র ও শনিবার- এই দুই দিন দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ চালু করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্যুরিস্ট বাসে চড়ে এই দুই দিন পদ্মা সেতুতে ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। এর জন্য ভ্রমণকারীকে দিতে হবে ৯৯৯ টাকা।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে এই যাত্রা শুরু হচ্ছে।বিকাল ৩টায় পর্যটন ভবন প্রাঙ্গণে ‘স্বপ্নের পদ্মা সেতু প্যাকেজ’ ট্যুরের উদ্বোধন করার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

জানা গেছে, শুরুর দিনের প্রথম বাসটি ঢাকার শ্যামলী, আসাদগেট, সাইন্সল্যাব হয়ে বুয়েটের সামনে দিয়ে হানিফ ফ্লাইওভার হয়ে বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতুতে পৌঁছাবে।দর্শনার্থীদের নিয়ে সপ্তাহের ওই দুই দিন আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বাস বিকাল ৪টায় পদ্মা সেতুর উদ্দেশে ছেড়ে যাবে এবং সেদিনই রাত সাড়ে ১০টার মধ্যে ঢাকায় ফিরবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষিত গাইডরা এই ট্যুর পরিচালনা করবেন। এই প্যাকেজে দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলছে বলে জানিয়েছে পর্যটন করপোরেশন। ২৯ আসনের দুটি গাড়িই খুব অল্প সময়ে বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ