1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫০ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না, কিন্তু বিএনপি করেছিল। তাই জনগণ তাদের টেনেহিঁচরে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে।

আজ শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও ত্রুটিমুক্ত করার জন্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচন হবে না এমনটাও নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে আমি কোনো সংকট দেখি না। নির্বাচনের এখনো দেড় বছর বাকি। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা রাজনৈতিক। এটা কোনো সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসবে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ