1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্যপ্রযুক্তির বিভিন্ন সৃজনশীল প্রকল্প ও উদ্যোগের ফলে ২০৪১ সালের মাঝে বাংলাদেশ একটি মেধাভিত্তিক সাশ্রয়ী ও উন্নত দেশে পরিণত হবে।

তিনি বলেন, সরকারের গৃহীত শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প যখন বাস্তবায়ন হবে তখন প্রশিক্ষণের মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। হবিগঞ্জে প্রকল্পের জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে সেখানেই দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন হবে। এ প্রকল্পে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে উপকৃত হবে হবিগঞ্জবাসী।

আজ শুক্রবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর মৌজায় শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার এর নামে জেলা প্রশাসন কতৃক হস্তান্তরকৃত ৭.১২ একর খাসভূমি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনাকালীন সময়ে তথ্য ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে আমরা শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করতে স্বক্ষম হয়েছি। শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার, শেখ রাসেল ডিজিটাল সেন্টার ও হাইটেক পার্ক প্রকল্পের মাধ্যমে আমরা দেশকে প্রযুক্তি শিক্ষায় একধাপ এগিয়ে নিতে স্বক্ষম হয়েছি। আমরা ২০২৫ সাল নাগাদ আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বর্তমানে দেশে ৩০০ স্কুল অব ফিউচার ও ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫ সাল নাগাদ আরো ২৭ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৩০০ স্কুলস অব ফিউচার স্থাপন করা হবে।

শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার এর স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুল নাইম ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন আরাফাত রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ