1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়পুরের পর্যটনের গুরুত্ব বাড়িয়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যথাযথ মান উন্নয়নের মাধ্যমে পাহাড়পুরের পর্যটনের গুরুত্ব বাড়িয়ে তোলা হবে। কারণ পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করারও যথেষ্ট সুযোগ রয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টায় ঐতিহাসিক পাহাড়পুর জাদুঘর সেমিনার কক্ষে আয়োজিত পাহাড়পুর বৌদ্ধ বিহারকে দর্শকবান্ধব করার লক্ষ্যে অংশিজনের অংশগ্রহণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয় বগুড়া এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কিভাবে আরও আকর্ষণীয় ও দর্শক নন্দিত এবং ভ্রমণপিপাসুদের নিকট আরও গুরুত্ববহ করে তোলা যায় সে ব্যাপারে বক্তব্য রাখেন আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, সংসদ সদস্য মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, অতিরক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মোছা: আল্পনা ইয়াসমিন, বদলগাছি থানার অফিসার্স ইনচার্জ মো: আতিয়ার রহমান, নওগা জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোরসহ অন্যান্যরা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দেশি-বিদেশি পর্যটকদের অধিকতর আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থা, আবাসিক ব্যাবস্থাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার পর্যটন খাতকে অধিক গুরুত্ব প্রদান করেছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে পর্যটন খাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি পরে পাহাড়পুর ঐতিহাসিক নিদর্শনস্থলে দি হেরিটেজ ক্যাফে নামের একটি মান সম্পন্ন হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ