1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ তিন ইরানি পাইলট আটকের অভিযোগ অস্বীকার করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

আরব আমিরাতেই হবে এবারের এশিয়া কাপ: গাঙ্গুলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫৮ Time View

চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে শেষ পর্যন্ত আসন্ন এশিয়া কাপ ক্রিকেট আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলঙ্কা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসর।

শ্রীলঙ্কা আয়োজন করতে অপারগ হওয়ায় আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এই টুর্নামেন্ট নিয়ে। তাই বিকল্প হিসেবে এসেছিল আরব আমিরাত, বাংলাদেশ ও ভারতের নাম। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, আরব আমিরাতেই হবে এবারের এশিয়া কাপ।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা শেষে গণমাধ্যমকে গাঙ্গুলি বলেছেন, ‘এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। কারণ তখন সেখানে কোনো বৃষ্টি থাকবে না।’

উল্লেখ্য, বুধবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) লঙ্কানরা বলে দিয়েছে যে, এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার মতো অবস্থায় নেই বোর্ড। শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির কারণে এসএলসি সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ