1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ তিন ইরানি পাইলট আটকের অভিযোগ অস্বীকার করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৬১ Time View

ব্রাজিলের বিপক্ষে ৪-০ গোলের বড় পরাজয় দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করে আর্জেন্টিনা নারী দল। নিজেদের প্রথম ম্যাচ হারলেও গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ জিতে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ২০০৬ এর চ্যাম্পিয়নরা।

শুক্রবার (২২ জুলাই) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভেনিজুয়েলাকে হারায় আর্জেন্টিনা। দুই দলের সামনেই সুযোগ ছিল সেমির। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভেনিজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মেসির দেশের মেয়েরা। আগামী ২৬ জুলাই প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কলাম্বিয়ার মুখোমুখি হবে একবারের কোপার চ্যাম্পিয়নরা।

কলাম্বিয়ার এস্তাদিও সেন্টেনারিওতে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। প্রথমার্ধে দুই দলই একে অপরকে চাপে রাখে। তবে গোলের দেখা পায়নি কেউ।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটের মাথায় আর্জেন্টিনার জয় সূচক গোলটির দেখা পায়। রদ্রিগেজের পাস থেকে পাওয়া বলটিকে গোলে রূপান্তরিত করেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো। এরপর আর গোলের দেখা পায়নি কেউই।

এর আগে আর্জেন্টিনা ও ভেনিজুয়েলা দুইটি করে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠার লড়াইয়ে নামে। তবে শেষ পর্যন্ত বি গ্রুপের রানার্সআপ হয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা।

আগামী ২৭ জুলাই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে ব্রাজিলের মোকাবিলা করবে পেরাগুয়ে। ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোপার সেমিফাইনাল খেলবে পেরাগুয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ