1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৯৩ Time View

রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে গত কয়েক মাস ধরে টালমাটাল শ্রীলঙ্কা। সংকটময় এই পরিস্থিতিতে দেশটিতে আসন্ন এশিয়া কাপ আয়োজন সম্ভব হবে কি না সেটা নিয়ে তাই অনিশ্চয়তা ছিল। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত এশিয়া কাপ আয়োজনে অস্বীকৃতি জানিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ইতিপূর্বে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আসন্ন এশিয়া কাপ শুরুর সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছিল। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এশিয়ার ক্রিকেট মহাযজ্ঞের। তবে আয়োজক হিসেবে শ্রীলঙ্কার অনিশ্চয়তার কারণে এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি এসিসি।

শ্রীলঙ্কা চিঠিতে এসিসিকে জানিয়েছে, দেশটির বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার জন্য এখন এশিয়া কাপের মতো টুর্নামেন্ট আয়োজন করা তাদের পক্ষে সম্ভব হবে না।

শ্রীলঙ্কা অপারগতা জানানোর ফলে এখন নতুন আয়োজক খুঁজতে হবে এসিসিকে। শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব না হলে বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত রয়েছে বলে শোনা গিয়েছিল। তবে শ্রীলঙ্কা এখন এশিয়া কাপ আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের দ্বারস্থ হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ