1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

জিম্বাবুয়ে সফরের জন্য জিও হলো ২৪ ক্রিকেটারের

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪৬ Time View

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মঙ্গলবার রাতেই জানিয়ে দিয়েছেন, ২১ জুলাই বৃহস্পতিবার জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা হবে।

কতজনের দল? তা না জানালেও প্রধান নির্বাচকের কণ্ঠে মিলেছে পরিষ্কার আভাস, জিম্বাবুয়ে সফরে দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে না। সিনিয়র ও সুপ্রতিষ্ঠিত তারকাদের বিশ্রাম দিয়ে তরুণ ও নতুনের মিশেলে কম শক্তির দল পাঠানোর সম্ভাবনা নেই, তাও মোটামুটি জানা হয়ে গেছে।

সেটাই সত্য হচ্ছে। নির্বাচকরা মিডিয়ার কাছে এখনও খেলোয়াড় তালিকা প্রকাশ না করলেও জিম্বাবুয়ে সফরের জন্য সরকারি আদেশের (জিও) যে তালিকা হয়েছে, তাতে একজন নতুন মুখও নেই।

২৪ ক্রিকেটারের ‘জিও’ হয়েছে , সবাই প্রতিষ্ঠিত পারফরমার। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাকে ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে রাখা হয়েছিল, সেই এনামুল হক বিজয়য়েরও ‘জিও’ হয়েছে। সাকিব, তামিম, রিয়াদ আর মুশফিক- ৪ পাণ্ডবের নামই আছে।

আগেই জানা, সাকিব আল হাসান জিম্বাবুয়ে সফরে যাবেন না। ছুটি কাটাবেন। তবে যেহেতু পরে যে কোনো জরুরী প্রয়োজনে জিওর বাইরে খেলোয়াড় নেওয়ার সুযোগ নেই, তাই সাকিবকে রেখেই তালিকা অনুমোদন করেছে বিসিবি।

এদিকে প্রধান নির্বাচক নান্নু মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন, তারা এক সঙ্গে টি-টোয়েন্টি আর ওয়ানডে দল ঘোষণা করবেন।

যেহেতু টি-টোয়েন্টি সিরিজ আগে শুরু হবে , তাই প্রথমে ২৬ জুলাই টি-টোয়েন্টি স্কোয়াড যাবে আর ওয়ানডে স্পেশালিস্টরা যাবেন ৩০ জুলাই।

ফিটনেসে ঘাটতি থাকলেও ২৪ জনের ‘জিও’ করাদের তালিকায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আর মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী চৌধুরীর নামও আছে।

এছাড়া কর্মকর্তা হিসেবে খালেদ মাহমুদ সুজন (টিম ডিরেক্টর), মিনহাজুল আবেদিন নান্নু (নির্বাচক), নাফিস ইকবাল (টিম অপারেশন্স ম্যানেজার), রাবিদ ইমাম (মিডিয়া ম্যানেজার), মঞ্জুর হোসেন চৌধুরী (দলীয় চিকিৎসক) ও বায়েজিদুল ইসলাম (ফিজিও) এবং তিনজন সাপোর্টিং স্টাফের সরকারি অনুমতি নেওয়া হয়েছে।

জিও করা ২৪ ক্রিকেটার হলেন:
তামিম ইকবাল খান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মৃুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ