1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

খাদ্যসংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের আহ্বান জাতিসংঘ প্রধানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৫৮ Time View

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী খাদ্যসংকট মোকাবেলায় সাহসী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিশেষ আয়োজন ‘টাইম টু অ্যাক্ট টুগেদার : কোঅর্ডিনেটিং পলিসি রেসপন্সেস টু দ্য গ্লোবাল ফুড ক্রাইসিস’-এ গুতেরেস সোমবার এ মন্তব্য করেন।

ভিডিওবার্তায় তিনি সতর্ক করে বলেন, আমরা চলতি বছর একাধিক দুর্ভিক্ষের সত্যিকারের ঝুঁকির মুখে রয়েছি। আগামী বছর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে এখনই যৌথভাবে সাহসী ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এ বিপর্যয় এড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

গুতেরেস বলেন, এর অর্থ অবিলম্বে ইউক্রেনের খাদ্য উৎপাদন এবং বিশ্ব বাজারে রাশিয়ার খাদ্য ও সার সরবরাহ শুরু করতে হবে। এ ছাড়া বৈশ্বিক বাণিজ্য উন্মুক্ত রাখতে হবে।

তিনি উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক সংকট মোকাবেলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ