1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

থাইল্যান্ডকে হারিয়ে ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৭ Time View

ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বের খেলায় টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশ। রোববার থাইল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে এশিয়ান জোনের লড়াইয়ে আগের দুই ম্যাচে হংকং ও সিঙ্গাপুরকে হারানো জিমি-চয়নদের কাছে পাত্তাই পায়নি থাইল্যান্ড। রাসেল মাহমুদ জিমি ও কৃষ্ণ কুমারের জোড়া গোলে প্রতিপক্ষের বিপক্ষে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। ১০ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে দলকে ১-০ গোলে এগিয়ে দেন রাসেল মাহমুদ জিমি। পরের মিনিটে কৃষ্ণ কুমার ও ২৪ মিনিটে মইনুল ইসলাম কৌশিকের ফিল্ড গোলে বিরতির আগেই ৩-০ তে এগিয়ে যায় লাল-সবুজরা।

বিশ্রামের পর প্রতিপক্ষের ওপর ফের ঝাঁপিয়ে পড়ে কোচ মাহবুব হারুণের শিষ্যরা। ৪১ মিনিটে জিমি ও ৫২ মিনিটে সারোয়ার হোসেনের গোলে ৫-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৬২ মিনিটে এক গোল পরিশোধ করে থাইল্যান্ড ৫-১। ৫৯ মিনিটে থাইদের হারের কফিনে শেষ পেরেক ঠুকেন কৃষ্ণ কুমার। দুর্দান্ত ফিল্ড গোলে দলকে ৬-১ এ নিয়ে যান।

বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ৬-১ গোলে হংকংকে ও দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে হারায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ