1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই অফিসের সময় কমানোর বিষয়ে সিদ্ধান্ত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪৯ Time View

বিদ্যুৎ সংকট মোকাবিলায় অফিসের সময় কমিয়ে ৯টা থেকে ৩টা বা ৪টা পর্যন্ত করা হবে নাকি ওয়ার্ক ফ্রম হোম (বাসা থেকে অফিস) হবে, তা শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ডিজেলে বিদ্যুৎ উৎপাদন না করা, সপ্তাহে একদিন ফিলিং স্টেশন বন্ধ রাখাসহ বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিং, সরকারি-বেসরকারি অফিসের সময় কমিয়ে আনা, অনলাইনে অফিস করার পরিকল্পনা করছে সরকার।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

অফিস সময়ের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অফিসের সময় কমানো হতে পারে অথবা ওয়ার্ক ফ্রম হোম করা হতে পারে। অফিসে যতটুকু না করলেই না এমনভাবে বিদ্যুৎ ব্যবহার করার বিষয়টি চিন্তা করছি। সপ্তাহ খানেকের মধ্যে জানাবো। মানুষের কষ্ট যাতে না হয়, সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেব।

প্রতিমন্ত্রী বলেন, এটা আলোচনার পর্যায়ে আছে। কেউ বলছেন, অফিস সময় ৯টা থেকে ৩টা বা ৪টা করার কথা। তবে এটা এখনও চূড়ান্ত হয়নি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা চলছে। যেটা করলে ভালো হয় সেটাই করবো। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্তটা আমরা নেব। আমরা সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ