1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় আরও ৫১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন মোট ১৭৯ জন ডেঙ্গুরোগী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

নতুন ডেঙ্গুরোগীর মধ্যে ৪১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ছয়জন। আর ১০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া মোট ১৭৯ ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪০ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের (২০২২ সাল) ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক হাজার ৫৭৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে এক হাজার ৩৯৯ জন হাসপাতাল থেকে ছাড়া পান

এর আগে চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ