1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সপ্তাহে দাম কমার শীর্ষে স্কয়ার ফার্মা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহে দাম কমার শীর্ষে অবস্থান করছে স্কয়ার ফার্মা কোম্পানির শেয়ার। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২৯ দশমিক ১১ শতাংশ দাম হারিয়ে টপ টেন লুজার কোম্পানির শীর্ষে অবস্থান করছে।

অন্যদিকে গত সপ্তাহে দাম কমার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে আইসিবি এএমসিএল ফার্স্ট মি. ফান্ডের শেয়ার। এদিন এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সপ্তাহে এ কোম্পানির মোট ৪০ কোটি ৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। যা দৈনিক গড় দাঁড়ায় ৮ কোটি ১ লাখ ২২ হাজার ৪০০ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০টিতে।

এছাড়া গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ৪ হাজার ৯৬০ কোটি ৩৫ লাখ ৫১ হাজার টাকা। এ ছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৬৪ কোটি ৮০ লাখ টাকা।

বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ২৬ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার ৭৬০টি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৪ দশমিক ১৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ৬ দশমিক ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৯ দশমিক ১৪ শতাংশ।

স্কয়ার ফার্মা কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ, ২০১০ সালে ৩০ শতাংশ এবং ২০০৯ সালে ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

সপ্তাহে ডিএসইতে দাম কমার শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- স্কয়ার ফার্মা (২৯ দশমিক ১১ শতাংশ দাম কমেছে), আইসিবি এএমসিএল ফার্স্ট মি. ফান্ড (১৫ দশমিক ৪৮ শতাংশ), চতুর্থ আইসিবি মি. ফান্ড (১৫ দশমিক ০৪ শতাংশ), ষষ্ঠ আইসিবি মি. ফান্ড (১৪ দশমিক ২৬ শতাংশ), আইসিবি এএমসিএল দ্বিতীয় মি. ফান্ড (১২ দশমিক ৬০ শতাংশ), আইসিবি এএমসিএল ফার্স্ট মি. ফান্ড (১২ দশমিক ৪১ শতাংশ), অষ্টম আইসিবি মি. ফান্ড (৯ দশমিক ৯৪ শতাংশ), ফার্স্ট আইসিবি মি. ফান্ড (৬ দশমিক ৭১ শতাংশ), গ্রামীণ মি. ফান্ড (৫ দশমিক ২৩ শতাংশ) এবং গ্রামীণ ফোন (৪ দশমিক ৯৬ শতাংশ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ