1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫৫ Time View

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, অবহেলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় এনে তাদের আর্থিক ও জীবন মান উন্নয়নে সহায়তা করে যাচ্ছে সরকার। গরিব-দুঃখী মানুষের মুখে যে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, সেই স্বপ্ন বাস্তবায়ন নিরলসভাবে করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১০৩ অসচ্ছল ব্যক্তিকে তার স্বেচ্ছাধীন মঞ্জুরী তহবীল হতে আর্থিক অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলীর সভাপতিত্বে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজাসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বোদা উপজেলার ১০৩ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে প্রত্যেকে ৫ হাজার টাকা করে মন্ত্রীর স্বেচ্ছাধীন মঞ্জুরি তহবিল হতে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়। এর আগে দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৯৫ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ