1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

এবার সালমানের আইনজীবীকে হত্যার হুমকি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৫০ Time View

কিছুদিন আগেই হত্যার হুমকি পান বলিউড অভিনেতা সালমান খান ও তার বাবা। এবার হুমকির চিঠি এসেছে অভিনেতার আইনজীবী হস্তিমল সারস্বতের কাছে। এ চিঠি আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে।

জানা যায়, এ আইনজীবী কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানের পক্ষে লড়ছেন। ধারণা করা হচ্ছে সালমানের পক্ষে লড়ছেন দেখেই হয়তো তাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে গ্যাংটি।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সারস্বত পুলিশের কাছে অভিযোগ করেছেন খুনের হুমকি চিঠি পেয়েছেন তিনি ৩ জুলাই। আদালতেই তার চেম্বারে চিঠিটি পান। তাতে লেখা ছিলো ‘সিধু মুসেওয়ালার মতো একই পরিণতি ভোগ করবেন’।

এরইমধ্যে পুলিশ বিষয়টি তদন্ত করছেন। আইনজীবীর বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সিধু মুসওয়ালা একজন গায়ক এবং কংগ্রেস নেতা ছিলেন। ২৯ মে তাকে পাঞ্জাবের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ