1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিজ বাঁচানোর ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৫৩ Time View

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমিয়ে করা হয় ১৩ ওভারে। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিশ্চিত হারের কবল থেকে বাঁচে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয়ের তারণাই দেখাতে পারেননি সাকিব-মাহমুদউল্লাহরা। ম্যাচ হারে ৩৫ রানে।

আগের ম্যাচে টাইগাদের বোলিং ধসিয়ে দেন উইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিং ও রোভম্যান পাওয়েলরা। ব্যাটিংয়ে টাইগারদের বিধ্বস্ত করেন রোমারিও শেফার্ড আর ওবেদ ম্যাকওয়েরা। সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয় এই তারকাদের পরিকল্পিতভাবে মোকাবেলা করতে না পারলে হার এড়ানো কঠিন হবে।

ওয়েস্ট ইন্ডিজ দলের সম্ভাব্য একাদশ: কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকেল হোসেইন, ওবেদ ম্যাকওয়ে ও হেইডেন ওয়ালশ।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ