1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

তৃতীয় দিনে ৯২ হাজারের বেশি টিকিট বিক্রি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন ১০ ঘণ্টায় সারাদেশে প্রায় সাড়ে ৯২ হাজার ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। এদিন বিক্রি হয়েছে আগামী ৭ জুলাইয়ের টিকিট।

আজ রোববার (৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’।

সহজ জানায়, ঈদের টিকিট বিক্রির তৃতীয় দিন অর্থাৎ৩ জুলাই সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৯২ হাজার ৪৮৯টি। এর মধ্যে অনলাইনে বিক্রি হয়েছে ৪২ হাজার ৭২৭টি এবং কাউন্টারে বিক্রি হয়েছে ৪৯ হাজার ৭৬২টি।

এছাড়া শুধুমাত্র ঢাকা থেকে টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ১৫৩টি। এর মধ্যে শহরের ৬টি স্টেশনের কাউন্টার থেকে ১৬ হাজার ৯৬৩টি এবং অনলাইনে ১৫ হাজার ১৯০টি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে ৩২ হাজার ১৫৩টি টিকিটের মধ্যে ৫ হাজার ৪৪০টি অবিক্রিত (গত কয়েক দিনের) টিকিট বিক্রি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ