1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ড. ইউনূস শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালাচ্ছেন: হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৬৩ Time View

সরকারের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনূস সেন্টারের বিবৃতির প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস যে বিবৃতি দিয়েছেন, এটি সত্যের অপলাপ। তিনি শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালাচ্ছেন।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‌‘তিনি (ড. মুহাম্মদ ইউনূস) যে বিরোধিতা করেছেন, সেটি দিবালোকের মতো স্পষ্ট এবং তিনি আগে কখনো এ কথা বলেননি যে, আমি এই অপচেষ্টা চালাইনি। বরং যখন বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হলো, তখন দম্ভ করে বিভিন্ন জায়গায় নানা কথা তিনি বলেছিলেন। সে কথাগুলো এখনো বাতাসে ভেসে বেড়ায়।’

‘তার সাথে হিলারি ক্লিনটনের বিশেষ সখ্যতা থাকার সুবাদে হিলারি ক্লিনটনের মাধ্যমে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের যে চেষ্টা চালিয়েছেন, বন্ধ করার ক্ষেত্রে মূল কুশিলবের ভূমিকা পালন করেছিলেন, সেটি দিবালোকের মতো স্পষ্ট, সেটি দেশ-বিদেশের সবাই জানে,’- বলেন ড. হাছান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ