1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

জুভেন্টাসে যাচ্ছেন ডি মারিয়া!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৭ Time View

ইউরোপীয় ফুটবলে এখন বড়সড় আলোচনার ব্যাপার, ডি মারিয়া ভবিষ্যতে কোন ক্লাবে নাম লেখাচ্ছেন। ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরার ইচ্ছা তার অনেক পুরোনো। কিন্তু এ বছরের নভেম্বরে কাতারে বিশ্বকাপ বলে এ মুহূর্তে ইউরোপের বাইরে যেতে চাচ্ছেন না তিনি। অন্তত বিভিন্ন সাক্ষাৎকারে তার কথাবার্তা থেকে শুরু করে দলবদল–বিষয়ক বিভিন্ন নির্ভরযোগ্য সাংবাদিকদের খবর অনুযায়ী সবকিছু ডি মারিয়ার বার্সেলোনায় যাওয়ার দিকেই ইঙ্গিত দিচ্ছিল। তবে কাতালান ক্লাবটি দেরি করায় বিরক্ত ডি মারিয়া নাম লেখাচ্ছেন জুভেন্টাসেই।

জুভেন্টাসও বার্সেলোনার ‘আগ্রহ’ দেখে এর মধ্যেই নড়েচড়ে বসেছিল, বাড়তি বেতনের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল ডি মারিয়াকে। বিখ্যাত দলবদল–বিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, গত কয়েক দিনে জুভেন্টাসের কর্তাব্যক্তিদের সঙ্গে বেশ কয়েকবার দেনদরবার করেছেন দি মারিয়া। আর সেখানেই জুভেন্টাসের নতুন প্রস্তাব দি মারিয়ার পছন্দ হয়েছে বলে জানিয়েছেন রোমানো। এখনো আনুষ্ঠানিকভাবে জুভেন্টাসকে ‘হ্যাঁ’ না বললেও, সাদা–কালো জার্সি পরার ব্যাপারে দি মারিয়া বেশ অনেকটাই এগিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন রোমানো।

ওদিকে বার্সেলোনাভিত্তিক সাংবাদিক জেরার্দ রোমেরোও জানিয়েছেন,ডি মারিয়াকে দলে নিচ্ছে না বার্সেলোনা। জাভির সঙ্গে কথাবার্তা বলা সত্ত্বেও শেষমেশ বার্সার জার্সি পরা হচ্ছে না তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ