1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতু এলাকায় নৌযান চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৬ Time View

উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতু এলাকার নৌপথে নৌযান চলাচলে বিধিনিষেধ দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টা) লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে শনিবার সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে, ‌‘সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন। এমতাবস্থায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল ও নিরাপদভাবে সম্পাদনে পদ্মা সেতু সংলগ্ন সব নৌপথে আগামী শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া সব নৌচলাচল বন্ধ থাকবে। এ ছাড়া আগামী শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ এবং স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। অনুষ্ঠান বাস্তবায়ন কাজে ব্যবহারের উদ্দেশে অনুমোদিত নৌযান এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ