1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৪১ Time View

পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জহির আব্বাস আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দিন চারেক আগে করোনায় আক্রান্ত হওয়ার পর ইংল্যান্ডের প্যাডিংটনের সেন্ট ম্যারিস হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

প্রাথমিকভাবে অক্সিজেন সার্পোটে রাখা হয়েছিল পাকিস্তানের সাবেক অধিনায়ককে। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। খবর জিও নিউজের।

দুবাই থেকে লন্ডনে যাওয়ার পথে জহির আব্বাস করোনা আক্রান্ত হন বলে জানা গেছে। লন্ডনে পৌঁছানোর পরেই তিনি কিডনিতে যন্ত্রণা অনুভব করেন। নিউমোনিয়াও ধরা পড়ে। তার ডায়ালাইসিস করা হয়েছে।

আব্বাসের পরিবারের পক্ষ থেকে সাবেক এই ক্রিকেটারের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। আপাতত ৭৪ বছর বয়সী এই কিংবদন্তির সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও সূত্রের খবর।

জহির আব্বাস ১৯৬৯ থেকে ১৯৮৫ পর্যন্ত ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৭৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে ২০টি হাফসেঞ্চুরি ও ১২টি সেঞ্চুরিসহ ৫০৬২ রান তার নামের পাশে। ওয়ানডে ক্রিকেটে ৭টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটিসহ করেছেন ২৫৭২ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৩৫ হাজার রান রয়েছে জহিরের। একমাত্র এশিয়ান ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা এই ক্রিকেটারকে ‘এশিয়ান ব্র্যাডম্যান’ ডাকা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ