1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের প্রথম মৃত্যু, ভর্তি আরও ২৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৭ Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ওই রোগী চিকিৎসাধীন ছিলেন। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৭ জন। রাজধানীর বাইরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ভর্তি বা শনাক্ত হয়নি।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি ও অপারেশন সেন্টারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৭ জন। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ডেঙ্গুতে এটিই এ বছরের প্রথম মৃত্যুর ঘটনা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ জুন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৮০৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯৭ জন। বর্তমানে মোট রোগী ভর্তি আছেন ১১০ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৬ জন। বাকি চারজন ঢাকার বাইরে ভর্তি চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ