1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৬ Time View

ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে দায়িত্বরত রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিতকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন। আর ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন শুরু করবেন।

সোমবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কূটনীতিক মুহিত বিসিএস ১১তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। বর্তমানে তিনি ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের দায়িত্ব ছাড়াও ‘সমদূরবর্তী রাষ্ট্রদূত’ হিসেবে হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করছেন।

পেশাদার এ কূটনীতিক ডেনমার্ক, এস্তোনিয়া ও আইসল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি কুয়েত, রোম, দোহা, নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবি ভাষার ওপর একটি ডিপ্লোমা ডিগ্রি নেন। এ কূটনীতিক দুই সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ