1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের বড় সুখবর দিলেন মন্ত্রী বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

সমতায় শেষ হলো দ.আফ্রিকা-ভারত টি-টোয়েন্টি সিরিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৬২ Time View

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জয় দক্ষিণ আফ্রিকার। পরের দুটিতে জিতে সিরিজে সমতায় ফেরে ভারত। এতে বেঙ্গালুরুর শেষ ম্যাচ অঘোষিত ফাইনালে রূপ নেয়। কিন্তু সেই ফাইনালে ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা নয় জয় হলো বৃষ্টির। এতে করে পাঁচ ম্যাচের সিরিজ ভাগাভাগি করতে বাধ্য হলো দুই দল।

সকাল থেকেই বেঙ্গালুরুর দখল নেয় বৃষ্টি। তবে নির্ধারিত সময়েই টস হয়। মাঝে বৃষ্টি থামলে মাঠ পরিচর্যার পর ম্যাচও শুরু হয়। কিন্তু মাত্র সাড়ে তিন ওভার পর ফের বৃষ্টি নামলে শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

অবশ্য তার আগে অধিনায়ক হিসেবে অভিষেকের সব ম্যাচেই টস হারের ষোলোকলা পূর্ণ করের পান্ত। পঞ্চম ম্যাচেও হারলে তাদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় প্রোটিয়া অধিনায়ক কেশভ মহারাজ। টেম্বা বাভুমা না থাকায় দলটির নেতৃত্ব দেন এ স্পিনার। নির্ধারিত সময়ে ম্যাচ শুরুর আগেই বৃষ্টি। পরে থামলে ম্যাচের এক ওভার কমিয়ে দেয়া হয়। পরে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ২৭ রানেই ভারতের দুই ওপেনার ইশান কিষাণ (১৫) ও ঋতুরাজ গায়কোয়াড়কে (১০) বিদায় করেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি। এরপরই বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ভারতীয় দলের পরের মিশন আয়ারল্যান্ডে। ২৬ ও ২৮ জুন আইরিশদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ