1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের বড় সুখবর দিলেন মন্ত্রী বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : ধর্ম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৭৫ Time View

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যেক ধর্মালম্বী নির্বিগ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উদার ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এদেশের উন্নয়ন যেমন আজকের বিশ্বের বিস্ময় রোল মডেল, ঠিক তেমনি এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

প্রধানমন্ত্রী সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। এটি আমাদের জাতির জন্য একটি গর্বের বিষয়। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

গতকাল শনিবার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ভাতাপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের প্রথম বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক এনামুল হক, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি মিয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ