1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আসছে ‘সিংঘম ৩’, ভেঙে দেবে সব ছবির রেকর্ড!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৭৮ Time View

রোহিত শেঠির ‘সিংঘম’ ছবিটি মুক্তি পায় ২০১১ সালে। অজয় দেবগণের ধামাকা এখনো ভুলে যাননি দর্শকেরা।
উৎসাহ বাড়িয়েছিল ২০১৪ সালের ‘সিংঘম ২’ ছবিটিও। তারপর থেকেই নতুন সিক্যুয়েলের অপেক্ষায় বসেছিলেন ভক্তরা। আট বছর পরে অবশেষে মিলল সেই সুখবর।

মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক রোহিত শেঠি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ‘সিংঘম ৩’। এরই মধ্যেই ছবির প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৩ সালে এই সিক্যুয়েল ছবিটির শুটিং শুরু হতে পারে। শুধু তা-ই নয়, ওই সংবাদসংস্থার কাছে রোহিতের দাবি, ‘সিংঘম-৩’ ভেঙে দেবে আগের সব ছবির রেকর্ড।

এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজে ব্যস্ত রোহিত। এর মধ্যে রয়েছে রণবীর সিংহের ‘সার্কাস’। পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজের মতো নায়িকা শোভিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ডিসেম্বরে। এছাড়াও কাজ চলছে সিদ্ধার্থ মলহোত্র অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ এর। এই সিরিজের হাত ধরে সিদ্ধার্থের সঙ্গে রোহিত প্রথম পা রাখছেন ওটিটি দুনিয়ায়। এর শুটিং এখনো শেষ হয়নি।

সংবাদসংস্থাকে রোহিত বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে ভালো ছবি হয়— এমনটাই ধরে নেন মানুষ। আমি ভারতেই এমন ছবি বানাতে চাই, যা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ