1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শ্রীলঙ্কায় মাত্র ৪ দিনের তেল মজুত আছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৭০ Time View

শ্রীলঙ্কায় দেখা দিয়েছে জ্বালানি তেলের জন্য তীব্র হাহাকার। দেশটিতে এই মুহূর্তে যে পরিমাণ তেল মজুত আছে, তা দিয়ে কমবেশি চার দিনের চাহিদা মিটবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় অর্থনীতিতে ধস নামে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ তলানিতে নামার পর। গত সাত দশকে এমন সংকটের মধ্যে পড়েননি দেশটির বাসিন্দারা।

সংকটের মধ্যে তেল কিনতে শ্রীলঙ্কার পেট্রলপাম্পগুলোতে গ্রাহকদের কয়েক কিলোমিটার লম্বা লাইন দেখা গেছে। অনেক জায়গায় পেট্রল ও ডিজেলের জন্য গাড়ির মালিকেরা সারা রাত অপেক্ষা করেছেন। এসবের জেরে বিক্ষোভের ঘটনাও ঘটছে।

জ্বালানি তেলের বিক্রেতাদের কাছে শ্রীলঙ্কার ৭২ কোটি ৫০ লাখ ডলার বাকি পড়েছে বলে জানিয়েছেন কাঞ্চনা উইজেসেকেরা।

এদিকে ভারত সরকারের একটি ব্যাংক থেকে ৫০ কোটি ডলার ঋণ পাওয়ার অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কা।

এই পরিস্থিতিতে দেশবাসীকে প্রয়োজনীয় নয়, এমন ভ্রমণ ও জ্বালানি মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ