1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ট্রেলারে শাহরুখের চমক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৮৫ Time View

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ট্রেলার। ভিএফএক্স আর অ্যাকশনে ভরা ট্রেলার দেখে এরই মধ্যে অন্তর্জালে চলছে নানা আলোচনা।

এই সিনেমা দিয়ে প্রথমবার পর্দায় জুটি হলেন রণবীর-আলিয়া।

বিনোদনভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমায় রণবীর কাপুরের চরিত্রের নাম শিব, যিনি পৃথিবীকে রক্ষা করতে চান। তার সঙ্গী আলিয়া ভাট আছেন ইশার চরিত্রে।

তিন মিনিটের ট্রেলারে যতটা না অভিনয় দেখা গেছে, তার চেয়ে বেশি ভিএফএক্স শট। মনে হচ্ছে, এটাই বলিউডের বড় ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার।

ট্রেলারে দেখা গেছে, শিবের সঙ্গে দেখা ইশার। দ্রুতই শিব বুঝতে পারলেন, ব্রহ্মাস্ত্র পাওয়ার জন্য প্রাচীন বাহিনী যুদ্ধে লিপ্ত হচ্ছে। সেখানে দুজন ভালো মানুষকেও দেখতে পাই, তিনি অমিতাভ বচ্চন ও নাগার্জুন।

সিনেমার খলচরিত্র জুনুন হয়েছেন মৌনী রায়। অন্ধকার শক্তিকে রুখতে পরে শিব হাতে অস্ত্র তুলে নেয় এবং পৃথিবীকে রক্ষা করে।

এর আগে পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছিলেন, সিনেমাটিতে বিশেষ দৃশ্যে হাজির হবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ট্রেলারে শাহরুখ খানকেও দেখা গেছে। তিনি বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে এ বছরের ৯ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ