1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ সমালোচনা নয়, উৎসাহ দিন : নেইমার ‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’ গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী ৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী

পারিপার্শ্বিকতার কারণে যথাসময়ে বরাদ্দ খরচ করা যায় না: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৭ Time View

স্বাস্থ্যখাতে যেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, সক্ষমতার অভাবে তার অধিকাংশই স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করতে পারে না- এমন অভিযোগের জবাব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, আমাদের সক্ষমতা আছে, কিন্তু আমরা আসলে পারিপার্শ্বিকতার শিকার। যে কারণে চাইলেও যথাসময়ে বরাদ্দ খরচ করতে পারা যায় না।

বুধবার (১৫ জুন) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘কেমন হলো স্বাস্থ্য বাজেট ২০২২-২৩’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বরাবরই আমাদের বলা হয়ে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেট বাস্তবায়নে স্লো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কিছু করার থাকে না। আমাদের বেশিরভাগ কাজ পিডব্লিউডি করে থাকে, তারা অনেক স্লো কাজ করে। তারা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নয়, যে কারণে সেখানে আমাদের কোনো হাত নেই।

জাহিদ মালেক বলেন, গত বছরে চারটি মেডিকেল কলেজের কাজের মধ্যে তিনটির টেন্ডার করার পরও আমরা কাজ এগিয়ে নিতে পারিনি। যেকোনো একটা খরচের ক্ষেত্রে সবার আগে ফাইন্যান্স মিনিস্ট্রিতে ছাড়ের জন্য যেতে হয়, সেখানে অনেক সময় লাগে। আমাদের জনবলের সংকট আছে। তবে আমাদের দক্ষতারও ঘাটতি আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ