1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে বিশ্বকাপে কোস্টারিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৭৫ Time View

শুরুতেই ধাক্কা খেলো নিউজিল্যান্ড। এরপর আর তাদের চড়ে বসতে দিলো না কোস্টারিকা। এক গোলের লিড শেষ পর্যন্ত রেখে কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে নিলো মধ্য আমেরিকার দেশটি।

কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে ১-০ গোলে জিতেছে কোস্টারিকা। দলকে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নেওয়া গোলটি করেছেন জোয়েল ক্যাম্পবেল।

ক্যাম্পবেলের ওই গোলেই স্বপ্ন ভেঙেছে নিউজিল্যান্ডের। অথচ এই ম্যাচটিতে বল দখল থেকে শুরু করে সবকিছুতেই পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল তাসমান সাগর পাড়ের দেশটি।

ম্যাচ তখন সবে শুরু হয়েছে। তৃতীয় মিনিটের মাথায় জিউইসন বেনেটের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন সাবেক আর্সেনাল স্ট্রাইকার ক্যাম্পবেল।

ওই একটা গোল আগলে রেখেই অনেকটা নেতিবাচক ফুটবল খেলেছে কোস্টারিকা। বরং বারবার আক্রমণে গেছে নিউজিল্যান্ড।

৩৯তম মিনিটে জালে বলও জালে পাঠিয়েছিলেন ক্রিস উড। তবে আক্রমণের শুরুতে ফাউলের জন্য ভিএআরে গোলটি বাতিল করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে এই ভিএআরের সিদ্ধান্তেই দশজনের দলে পরিণত হয় নিউজিল্যান্ড। কস্টা বারবারাসকে লাল কার্ড দেখান রেফারি। এরপর আর লড়াইয়ে ফিরতে পারেনি দলটি। ফলে ৩২তম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে কোস্টারিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ