1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘কিছুদিন ধরে চলা আগুনের ঘটনায় নাশকতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা’

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৭৬ Time View

কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়েন্দারা কিছু নাশকতার তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা এমনটি করছে, তাদের সে আগুনেই পুড়তে হবে।’

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মাঠে আজ রবিবার মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, সাম্প্রদায়িকতা এবং বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন, নিশ্চিত করছেন অর্থনৈতিক মুক্তি। আর এ উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চলছে ষড়যন্ত্র।

এ সময় দেশের চলমান উন্নয়ন প্রকল্প এবং সরকারের সাফল্য তুলে ধরে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ