1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

দক্ষিণি চলচ্চিত্রে ঝুঁকছেন ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫৫ Time View

সাবেক মিস ওয়ার্ল্ড ও জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৭ সালে দক্ষিণ ভারতীয় ‘ইরুভার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন এ অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করেন মণিরতœম। আবারো দক্ষিণি সিনেমায় ঝুঁকছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরে তামিল ভাষার ‘পোন্নিইন সেলভান’ সিনেমায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। এ ছাড়া আরও দুটি দক্ষিণ ভারতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন এ সাবেক বিশ্বসুন্দরী। সম্প্রতি নেলসন দিলীপ কুমার পরিচালিত একটি সিনেমায় নাম লেখিয়েছেন ঐশ্বরিয়া। এতে তার সঙ্গে আছেন সুপারস্টার রজনীকান্ত। ‘রোবট’ সিনেমার পর আবারো পর্দায় হাজির হবেন তারা।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, ‘বাহুবলি’ ও ‘ট্রিপল আর’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায় যোগ হচ্ছেন ঐশ্বরিয়া। ইতোমধ্যে এই সিনেমায় অভিনয়ের জন্য নাকি নির্মাতাদের তিনি সবুজ সংকেত দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

২০১৮ সালে বলিউডের ‘ফ্যানে খান’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার হাতে মনি রতœমের ‘পোন্নিইন সেলভান’ সিনেমাটি রয়েছে। সিনেমাটি তৈরি হচ্ছে তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিইন সেলবান’ অবলম্বনে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। সিনেমার গল্পটি ১০ শতকের, তখনও রাজা রাজা চোলা সিংহাসনে বসেননি। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে।

‘পোন্নিইন সেলভান’ সিনেমার দু’টি পার্ট রয়েছে। প্রথম পার্ট ২০২২ সালে মুক্তি পাবে। দ্বিতীয়টি ২০২৩ সালে। সিনেমাটিতে ঐশ্বরিয়া ছাড়া আরো অভিনয় করছেন চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, তৃষা কৃষ্ণান, মোহন বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ