1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী

এশিয়ান কাপের বাছাইয়ে হার দিয়ে শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৪ Time View

এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। বাহরাইনের হয়ে একটি করে গোল করেছেন আলি হারাম ও কামিল আসওয়াদ।

মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে ৩৩ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখলেও ৩৪ মিনিটে গিয়ে গোল হজম করে জামাল ভূঁইয়া বাহিনীর। বাহরাইনের হয়ে গোলটি করেন আলি হারাম। আট মিনিট পর আরেকটি গোল হজম করে ক্যাবরেরার শিষ্যরা। কামিল আল আসওয়াদের পা থেকে আসে এ গোলটি।

বাছাইয়ের ‘ই’ গ্রুপে প্রতিটি দলই বাংলাদেশের চেয়ে শক্তিশালী। তুর্কমেনিস্তান ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৪ ও মালয়েশিয়ার অবস্থান ১৫৪তম স্থানে। সেখানে সবচেয়ে শক্তিধর বাহরাইন। র‌্যাঙ্কিংয়ে তারা লাল-সবুজের প্রতিনিধিদের চেয়ে এগিয়েছিল ৯৯ ধাপ। যেখানে বাংলাদেশ ১৮৮ ও বাহরাইন ৮৯তম স্থানে রয়েছে।

হার দিয়ে বাছাই শুরু করা বাংলাদেশ চলে গেছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। ৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বাহরাইন।

বাহরাইনের মতো শক্তিশালী একটি দলের সঙ্গে বাংলাদেশ হারবে౼সেটা তো অনেকটা অনুমিতই ছিল। অনেকে তো ভেবেছিলেন, হালি গোলও হজম করে ফেলতে পারে ক্যাবরেরার শিষ্যরা। সেই লজ্জা থেকে বাঁচলেও জামাল ভূঁইয়ারা প্রতিপক্ষের বিপক্ষে কোনো গোল করতে পারেননি, এটাও হতে পারে আরেকটা আফসোস।

বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে। ১১ জুন একই স্টেডিয়ামে জামালরা তাদের মোকাবিলা করবেন। মালয়েশিয়ার বিপক্ষে ক্যাবরেরার শিষ্যদের ম্যাচটি ১৪ জুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ