1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ফিফা বিশ্বকাপের ট্রফি ঢাকায়

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫৮ Time View

অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় এসেছে বিশ্ব ফুটবলের মহামূল্যবান ট্রফিটি।

ট্রফির সঙ্গে এসেছেন ফিফার ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। ওই দলে আছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম খেলোয়াড় ক্রিশ্চিয়ানো লালি কাকে কারেম্বু।

কারেম্বু ফ্রান্সের জার্সিতে ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একটি গোলই আছে সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তিনি ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবে রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন ৫১টি ম্যাচ।

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ করেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ। এরপর ট্রফি রাখা হবে হোটেল র্যাডিসন ব্লুতে। বুধবার বিকেলে বঙ্গভবন ও সন্ধ্যায় গণভবনে নেওয়া হবে ট্রফি। রাতে একটি বিশেষ ডিনারপার্টিও আছে ট্রফি আগমন উপলক্ষে।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। বিকেলে আর্মি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। থাকবে বিশেষ কনসার্ট। শুক্রবার রাতে ট্রফি ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে পূর্ব তিমুরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ