1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বাংলাদেশ এখন স্থিতিশীল অর্থনীতির দেশ : জাপানের রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৭ Time View

জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকি বলেছেন, বাংলাদেশ এখন একটি স্থিতিশীল অর্থনীতির দেশ। আশা করি, অচিরেই বাংলাদেশের জনপ্রতি আয় ৩ হাজার ডলার পেরিয়ে যাবে।

আজ মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে জাপানের রাষ্ট্রদূত এসব কথা বলেন। ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিনও বক্তব্য রাখেন।

পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ আন্তর্জাতিক পরিসরে বিনিয়োগ আসার জন্য একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে। জাপানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে। কারণ এশিয়ার অন্যতম বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে এসেছে বাংলাদেশ। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইপিজেড জাপানের বিনিয়োগ ছাড়াও আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভবনার কথা উল্লেখ্য করেন তিনি।

ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট অচিরেই চালু হওয়ার আশা ব্যক্ত করেন জাপানের রাষ্ট্রদূত। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে বলে জানান তিনি। পদ্মা সেতুর মতো বাংলাদেশ এত বড় অবকাঠামো নির্মাণে যে সাহস দেখিয়েছে তার জন্য জাপানের বিনিয়োগকারীদের ৬০ শতাংশ এ দেশে বিনিয়োগ করতে চায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ