1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

অভিযানের পর চালের দামে নিম্নগতি : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫৭ Time View

অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযানের প্রেক্ষিতে চালের দামে নিম্নগতি এসেছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ রবিবার (৫ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ দাবি করেন।

তিনি বলেন, গত সোমবার ক্যাবিনেট মিটিংয়ে এটা (ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান) নিয়ে আলাপ হয়। মঙ্গলবার বিকেল থেকে আমরা অভিযান শুরু করি। বুধবার থেকে অভিযান পুরোপুরি শুরু হয়। সারাদেশে একসাথে সাঁড়াশি অভিযানের মতো আমাদের এটা চলছে। বুধ-বৃহস্পতিবার ও অভিযান হয়েছে। শুক্র-শনিবার বন্ধের দিনেও আমাদের অভিযান চলেছে।

মন্ত্রী বলেন, আমরা অনেক জায়গায় অনেক চাল অবৈধ মজুত পেয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অবস্থায় বাজারে চালের দামের নিম্নগতি রয়েছে, একেবারে কন্ট্রোল হয়েছে, এ কথা আমি বলবো না। আমরা কাজ করছি, এটা আমরা অব্যাহত রাখব।

অভিযানের পর একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে, আসল চিত্রটা আমরা পাচ্ছি। মজুত কত আছে, অবৈধ মজুদ কত আছে, আমরা যা বলছি সেই পরিমাণ মজুদ আছে কিনা? টোটাল একটা হিসাবের মধ্যেও আমরা আসতে পারছি।

আগামীকাল খাদ্য বিষয়ে সরকারের সর্বোচ্চ কমিটি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, সেই মিটিং-এ আমরা এ বিষয়গুলো পুরোপুরি আলোচনা করব, বাজারদর নিয়ন্ত্রণ করার জন্য আর কি কি ব্যবস্থা নেওয়া যায়।

অভিযানে আপনারা কি কি অনিয়ম পাচ্ছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, যখন অভিযান চালানো হয় তখন আপনারা (সাংবাদিক) সঙ্গে থাকছেন।

চালের দাম কবে কমবে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, কমতে শুরু করেছে তবে কবে কমবে এটা সুনির্দিষ্ট করে বলা যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ