1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ঢাকা আসছেন এডিবির দ. এশিয়ার মহাপরিচালক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১২
  • ১১১ Time View

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হুয়ান মিরান্ডা মঙ্গলবার রাতে ঢাকা আসছেন।

দুই দিনের এই আনুষ্ঠানিক সফরে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে আয়োজিত ত্রিপক্ষীয় পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন বলে মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

তাদের বৈঠকে এডিবির কার্যক্রম ও লক্ষ্যের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্য নিরসনে কাজ করছে ম্যানিলাভিত্তিক এই দাতা সংস্থা।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের সদস্য রাষ্ট্র ৬৭টি। ২০১১ সালে এই দাতা সংস্থাটি মোট দুই হাজার একশ’ ৭০ কোটি ডলার ঋণ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ