1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নির্বাচনে উত্তেজনা থাকবেই, প্রাণহানি কাম্য নয়: তাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৭৫ Time View

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা থাকবেই। তবে একজন মানুষের প্রাণহানি হোক সেটা আমরা চাই না।

বিশ্বের অনেক দেশের নির্বাচনই উত্তেজনাপূর্ণ হয় উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

মঙ্গলবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গেও অনেক মানুষ মারা গেছে। তবে কুমিল্লা সিটির নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই না।

দলীয় প্রার্থী আলাদা সুবিধা পাচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি তা নয়। কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের প্রার্থী একজন আর দুইজন বিএনপি প্রার্থী স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা দলীয় প্রতীকে নির্বাচন করছেন না।

নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, কমিশনের নির্দেশ সবাই মেনে চলবে।

এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ওই বৈঠকে গ্রামীণ ও নগর স্বাস্থ্য খাতে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ