1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

‘জাতীয় নির্বাচন সামনে রেখে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় স্বার্থান্বেষী মহল’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৯ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় স্বার্থান্বেষী মহল। যারা শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করতে চায় তাদেরকে প্রতিহত করবে বাংলার মানুষ।

আজ রবিবার ( ২৯ মে) চাঁদপুর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, যারা শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, এক ধরনের অরাজকতা তৈরি করতে চায়, এমন পরিস্থিতি আমরা কখনোই হতে দিব না। কারণ বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে চলছে বলেই দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এই দেশে দূঃশাসন চালিয়েছে, সেই সব অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে। বিএনপি নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করে তাদের অন্যায় সুযোগ-সুবিধা আদায়ের অপচেষ্টা করছে। আর তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ