1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মানসিক অবসাদ ঝেড়ে ফেলতে শিখেছি: ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৭১ Time View

খারাপ সময় সবার জীবনে আসে। সাদা-কালোর মতোই নিরবচ্ছিন্ন সুখ যেমন আছে, তেমনই আছে কঠিন-জটিল পরিস্থিতি। সেসবের মোকাবিলা করতে হবে মাথা ঠান্ডা রেখে, এমনটাই পরামর্শ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের।

এমন পরামর্শ দেওয়ার সঙ্গে তুলে আনলেন নিজের জীবনের উদাহরণও। তার জীবনেও তো উত্থান-পতন কম ছিল না। সেসব সামলে হাসিখুশি থাকেন কীভাবে?

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘কেমন করে মানসিক অবসাদ ঝেড়ে ফেলতে হয়, তা আমি শিখে গেছি। আমি আবেগের দাস নই।’

কোন উপায়ে সেই মন্ত্র শিখলেন ভিকি কৌশলের সহধর্মিনী? ক্যাটরিনা জানালেন, তিনি অবসরে বই পড়েন, নিজেকে সময় দেন। ভরসা রাখেন মহাবিশ্বের স্রষ্টার প্রতি।

তার ভাষ্য, ‘কেউ তো বানিয়েছেন এই গোটা বিশ্বটাকে। আমি তার হাতেই নিজেকে সপে দিতে শিখেছি। মহাজাগতিক বিষয়ে মাথা ঘামাই না, শুধু ভরসা রাখি। এমন কোনো চিন্তাও করি না, যেটা আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করবে।’

কয়েক বছর আগে অভিনেত্রী আলিয়া ভাটও মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে সরব হয়েছিলেন। বলেছিলেন, ‘ভালো থাকার মতোই খারাপ থাকাও একদম স্বাভাবিক।’ আলিয়ার এমন কথায় সমর্থন দিয়েছিলেন ক্যাটরিনা। বলেছিলেন, ‘খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলিয়া। আমরা সহজেই ভেঙে পড়ি। ভাবি, এ বুঝি সব শেষ।’

বলিউডের এ অভিনেত্রীর পরামর্শ, এত ভাববেন না। উদ্বেগ কাটিয়ে নিজের ছন্দে ফেরার একটাই পথ, ‘নিজের সঙ্গে থাকুন। এ মহাবিশ্ব আপনার খেয়াল রাখবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ