1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সারাদেশের মানুষ আনন্দ উল্লাস করবে : শাহজাহান খাঁন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৮ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খাঁন বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সারাদেশের মানুষ যে আনন্দ উল্লাস করবে। সেই আনন্দ ম্লান করতে ষড়যন্ত্র করছে বিএনপি। যে কারণে বিএনপির ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হামলা করেছে। যা প্রতিহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা। এটার দায়ও তারা ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছে। যা সঠিক নয়। এটা আমরা প্রতিহত করব।

আজ শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগের মত সড়কে কোন চাঁদাবাজি হচ্ছে না। বর্তমানে সড়ক ও নৌবন্দরে ইজারাদাররা চাঁদাবাজি করছে। এদেরকে গ্রেফতার করতে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

শাহজাহান খাঁন বলেন, এক সময় পরিবহন সেক্টরে ব্যাপকহারে চাঁদাবাজি হত। আমরা তা বন্ধ করেছি। শ্রমিক সংগঠন পরিচালনার জন্য নির্ধারীত রশিদ মুলে জেলা পর্যয়ে শ্রমিক পক্ষ ৩০ টাকা ও মালিক পক্ষ ৩০ টাকা হারে আদায় করছেন শ্রমিক সংগঠন। এটা চাঁদা নয়, শ্রমিক সংগঠন পরিচালনার ব্যায়। বর্তমানে চাঁদাবাজির সাথে শ্রমিক মালিক কোন পক্ষই জড়িত নয়।

শ্রমিকদের বাহিরে বিভিন্ন পৌরসভা ও সিটি কর্পরেশনে সড়ক থেকে ইজারার নামে চাঁদাবাজি করছে। বিআইডাব্লুটিএ নৌবন্দর গুলোতেও একইভাবে ফেরিতে গাড়ি প্রতি ৩/৫ হাজার টাকা ইজারার নামে চাঁদা আদায় করছে বলে আমাদের কাছে তথ্য আছে। এসব চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর হতে আহবান করেছি। ইতোমধ্যে ঢাকাতেই এমন ৭০ জন চাঁদাবাজকে প্রশাসন গ্রেফতার করেছে বলেও দাবি করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খাঁন দুপুরে দুই দিনের সফরে লালমনিরহাট পৌছেন।

আজ শনিবার দুপুর আড়াইটায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগে বর্ধিত সভায় অংশ গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ