1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৬০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ শুক্রবার (২৭ মে) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের ১২তম বার্ষিক ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল কুমার পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সহ-সভাপতি তাপস কুমার পাল ও বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ তরুয়া।

মন্ত্রী এসময় বলেন, স্বাধীন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের ৩৮ অনুচ্ছেদের মাধ্যমে দেশে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে আবার সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বলি দেওয়া হয়েছিল। সে সময় সংবিধানের ৩৮ অনুচ্ছেদ পরিবর্তন করে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবার সব ধর্মের অধিকার প্রতিষ্ঠা করেছেন।

মন্ত্রী আরও বলেন, আমাদের স্বাধীনতার শত্রুরা এখনো শেষ হয়ে যায়নি। তাদের নতুন প্রজন্মকে রুখে দিতে হলে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ