1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

মুশফিকের বিদায়ে ব্যাকফুটে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৬৮ Time View

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলা মুশফিকুর রহিম এবং লিটন দাসের দিকেই শেষ দিনে তাকিয়ে ছিল গোটা দেশ। তবে প্রথম ইনিংসের বীরত্ব দ্বিতীয় ইনিংসে আর দেখাতে পারলেন না মুশফিক। লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে ফিরে গেছেন তিনি। ১৪ রান নিয়ে দিন শুরু করা মুশফিক সকালে ব্যক্তিগত সংগ্রহে আর মাত্র ৯ রান যোগ করে সাজঘরের পথ ধরেছেন ২৩ রানে।

দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে ফিরেছেন মুশফিক। শ্রীলঙ্কার চেয়ে এখনো ৮৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

ঢাকা টেস্টে চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। শেষ বেলায় প্রথম ইনিংসের দুই নায়ক মুশফিকুর রহিম (১৪*) ও লিটন দাসের (১*) ১১ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষ করেছিল তারা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ১০৭ রানে পিছিয়ে থেকে ৪ উইকেটে ৩৪ রান নিয়ে দিন পঞ্চম দিন শুরু করেছিলেন মুশফিক-লিটন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫৬ রান তুলেছে। ক্রিজে রয়েছেন লিটন (১২*) ও সাকিব আল হাসান (০*)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ