1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

চেলসি বিক্রির অনুমতি দিল যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৫৫ Time View

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে প্রিমিয়ার লিগের দল চেলসির মালিক রোমান আব্রামোভিচকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এরপর চেলসি লিগ মৌসুম শেষ করলেও ক্লাবটি বিক্রি করতে পারেননি রাশিয়ান ধনকুবের। সবশেষ খবর, চেলসি বিক্রির লাইসেন্স দিয়েছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যে নিষিদ্ধ হওয়ার পরপরই চেলসি বিক্রির ঘোষণা দেন আব্রামোভিচ। জানিয়েছিলেন, ক্লাব বিক্রির সমস্ত অর্থ দাতব্য সংস্থায় দান করবেন। যে অর্থে সহযোগিতা করা হবে ইউক্রেনে মানবিক সাহায্য প্রার্থীদের।

এরপর ক্লাবটি কিনতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকজন ধনকুবের। তাদের মধ্যে সর্বোচ্চ দর হেঁকেছিলেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোহেলি। ৪.২৫ বিলিয়ন ইউরোয় চেলসি কেনার পথে ছিলেন তিনি। কিন্তু সে সময় আব্রামোভিচকে ক্লাব বিক্রি করতে অনুমতি দেয়নি যুক্তরাজ্য।

বুধবার ইউকে সরকারের পক্ষ থেকে ক্লাব বিক্রির ব্যাপারে সবুজ সংকেত আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ