1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

কোরবানি ঈদেও মুক্তি পাচ্ছে শাকিব-বুবলী জুটির সিনেমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৮ Time View

গত রোজার ঈদে দুটি সিনেমা নিয়ে হাজির ছিলেন ঢালিউড কিং শাকিব খান। তারমধ্যে প্রথমবার পূজা চেরীর বিপরীতে তাকে দেখা গেল ‘গলুই’ সিনেমায়। আরেকটিতে তিনি ছিলেন সময়ের সেরা জনপ্রিয় নায়িকা বুবলীর নায়ক। সেই ধারাবাহিকতা বজায় থাকছে আসছে কোরবানি ঈদেও।

আগামী ঈদুল আজহায় শাকিব খান ও বুবলী জুটির ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তি পাচ্ছে। ছবিটির প্রযোজনা সংস্থা সূত্রে এমন তথ্যই নিশ্চিত হওয়া গেল।

জানা গেছে, ছবিটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থাটি।

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির শুটিং গত বছর সেপ্টেম্বরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে শেষ হয়। এটি নির্মাণ করেন তপু খান। তিনি জানান, ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। কিছু কাজ বাকি। সেগুলো শেষ করে কোরবানি ঈদেই এটি দর্শকের সামনে নিয়ে আসা হবে।

এই ছবিতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ